ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ০৪:১০ পিএম

বনির সঙ্গে ছবি না করার ঘোষণা ঋত্বিকার

বনির সঙ্গে ছবি না করার ঘোষণা ঋত্বিকার, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করে নিজের অভিনয়গুণ ও রূপে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নায়িকা তকমা গায়ে লাগিয়েছেন এই অভিনেত্রী।

২০১৪ সালে বরবাদ ছবিতে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন ঋত্বিকা সেন। এরপর ‘লাভ স্টোরি’ ছবিতেও পর্দাভাগ করেন তারা। এরপর গুঞ্জন ওঠে, বনির সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন অভিনেত্রী। কিন্তু এগুলো নাকি মিথ্যে রটনা ছাড়া কিছুই না, এমনটাই জানালেন এই ঋত্বিকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিকা এমনটাই বোঝালেন, বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা অনেকটা কুরুচিকর।

আরও পড়ুন

নায়িকার কথায়, ‘আমার সঙ্গে বনির প্রেম কোনোকালেই ছিল না, এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলব।’ ঋত্বিকা আরও বলেন, ‘অনেকে বলে, অতীতে বলেছে খারাপ লেগেছে। আরও ভালো হলো। বহুদিন ধরে, মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু এবার বলতে হয়, বনি কোনোদিন আমার প্রেমিক ছিল না। আমি আর ওর সঙ্গে কোনোদিন ছবি করব না।’


শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘হ্যান্ড্রেড পার্সেন্ট লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ক্ষত সারাতে ৪৭৮ কোটি ডলার প্রয়োজন, জাতিসংঘকে জানাবে নেপাল

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

অনলাইন জুয়া-প্রতারণায় ৬৩ বিদেশি কারাগারে, নেপথ্যে শক্তিশালী দেশীয় চক্র

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন