ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ০৩:০৫ পিএম

ভিনিসিয়ুস দুই ম্যাচ নিষিদ্ধ

ভিনিসিয়ুস দুই ম্যাচ নিষিদ্ধ , ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। শাস্তি স্বরূপ লা লিগায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। 

মেজাজ হারিয়েই লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। প্রতিপক্ষ দলের গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির ঘাড়ের পেছনে আঘাত করেছিলেন তিনি। তার আগে অবশ্য ওই গোলকিপার ভিনির জার্সি ধরে জোর খাটিয়ে টান দিয়েছিলেন। ওই ম্যাচে ভিনির লাল কার্ডের পরও স্প্যানিশ চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারাতে পারে।

আরও পড়ুন

 এখন নিষেধাজ্ঞার ফলে ভিনিসিয়ুস লিগে লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না। তবে স্প্যানিশ সুপার কাপে এই সপ্তাহে তার খেলতে বাধা নেই। সৌদি আরবে অনুষ্ঠেয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটা হবে বৃহস্পতিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

১

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

২

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’

৩

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

৪

এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এত বলি টুকু কই? টুকু তো আর আসে না: রুমিন ফারহানা

৬