ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ জানুয়ারি, ২০২৫ ০৬:২৯ পিএম

জোবায়েরপন্থিদের নতুন কর্মসূচি

জোবায়েরপন্থিদের নতুন কর্মসূচি

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে মাওলানা জোবায়েরের অনুসারীরা। আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। তাবলিগ জামাতের সাদপন্থিদের বিচার ও সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আজ শনিবার (০৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গী ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন জোবায়েরপন্থিরা। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীরা।

তারা জানান, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় সাদপন্থিরা জড়িত। আমাদের দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ইজতেমা শুরু। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি বলেন, তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে, তবে কোরআন ও সুন্নাহর বিষয়ে আলেমরাই সিদ্ধান্ত দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২