ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৫ সকাল

সারদায় প্রশিক্ষণরত আরও আট এসআইকে অব্যাহতি

সারদায় প্রশিক্ষণরত আরও আট এসআইকে অব্যাহতি, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত আরও আট উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে এই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে। সারদা পুলিশ একাডেমি’র অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে সই করেন একাডেমি’র পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। এরইমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও আটজনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো।

আরও পড়ুন

এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতেও এসেছিলেন। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এ অনুষ্ঠানের জন্য দিন 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

আগামী কয়েকদিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা