ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩১ রাত

থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় রাজধানীর দুই স্থানে আগুন

থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় রাজধানীর মিরপুর ও ধানমন্ডিতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও মোহাম্মদপুরে একটি দোকানে আগুন লাগে বলে জানা যায়।
বুধবার (১ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বুধবার প্রথম প্রহরে (রাত ১২টা ৩৭ মিনিটে) মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। 
প্রাথমিকভাবে এ দুটি আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রীর হুইলচেয়ার বিতরণ

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন—বোনাস পরিশোধের নির্দেশ 

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার

নওগাঁর পোরশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা