ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৮ রাত

আতশবাজির ঝলকানিতে রাজধানীতে নতুন বছর উদ্‌যাপন


শেষ হলো ঘটনা বহুল একটি বছর ২০২৪। এর সঙ্গে সঙ্গেই নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো নতুন বছর ২০২৫। পুরানো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যোমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজধানীবাসী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানী আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা। শব্দে প্রকম্পিত হয় চারপাশ। কেউ কেউ আবার ফানুস উড়ায়। 
যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দেন। এর মধ্যে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়।
বিধিনিষেধ থাকলেও রাজধানীবাসী মহাধুমধামে আবার কোথাও অল্প পরিসরে আয়োজন করছে পার্টি। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি আর কেক কাটাসহ বিভিন্ন আয়োজন করেছেন।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট