ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৭ সকাল

আজ সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

আজ সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি, ছবি: সংগৃহীত

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানান।

উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান গতকাল তাদেরকে জানিয়েছেন যে, আজ প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্তকাজ চলমান। তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে।

আরও পড়ুন

জানানো হয়, তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ে সাংবাদিকসহ জন চলাচল সীমিত করা হয়েছে, তবে কাল থেকে প্রথম পর্যায়ে ২০০ অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা, যৌক্তিক কারণে অন্যদেরও পাস নেয়ার সুযোগ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে বিপক্ষে সিরিজ জেতায় শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে আগুন

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

দেশের আট অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

২২ বছর পর আর্সেনালের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা