ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৫ দুপুর

বগুড়া সদরের সাবেক এমপি অসুস্থ রিপুকে ঢাকায় প্রেরণ

বগুড়া সদরের সাবেক এমপি অসুস্থ রিপুকে ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজতি আসামি রাগেবুল আহসান রিপুকে (৬৮) আজ বুধবার (২৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রাগেবুল আহসান রিপু কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে এ্যাম্বুলেন্সে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তির পরামর্শ দেন। তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে নেয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে বগুড়ার জেল সুপার ফারুক হাসান জানান, সাবেক এমপি রিপু দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি তিনি কারা কর্তৃপক্ষকে জানালে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা

লেবানন থেকে একসঙ্গে প্রায় ১০০ রকেট ছোড়া হলো ইসরায়েলে

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

ইরানে হামলা করার মতো আর কিছু নেই, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু