ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:২২ দুপুর

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭, ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে সংঘর্ষে সাতজনের বেশি আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার কাজলা ইউনিয়নের দক্ষিণ জামথল গ্রামের মৃত কলিম উদ্দিন খানের ছেলে মোজাহার আলী খান (৫৫), মৃত গফুর খানের ছেলে বানু খান (৪০), নাদের আলী খানের ছেলে রফিকুল খান (৪৫), মৃত গোলাপ খানের ছেলে হবিবর খান (৫৫), তবিবর খান (৬৫), সোহেল খানের ছেলে মাহিন খান (১৪) এবং নাদের আলী খানের ছেলে শফিকুল খান (৩৫)।

আহতদেরকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও পরে পাঁচজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে রফিকুল ইসলাম খান জানান, উপজেলার কাজলা ইউনিয়নের দক্ষিণ জামথল মৌজায় পাঁচ বিঘার একটি জমি নিয়ে প্রতিপক্ষ জামালপুর মাদারগঞ্জ উপজেলার কামারিয়া গ্রামের মৃত বছির খানের ছেলে ইউনুস খানের সাথে বিবাদ চলমান ছিল।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রফিকুল ইসলামের লোকজন জমিতে ভুট্টার বীজ বপণ করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইউনুস খানের লোকজন ভুট্টার ক্ষেতে রফিকুল খানের লোকজনের ওপর হামলা চালান। এতে রফিকুল খানের ১২ জন আহত হন। পরে আহতদের মধ্যে ৭ জনকে নৌকাযোগে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

আহতদের মধ্যে মোজাহার, বানু, রফিকুল, হবিবর এবং তবিবরকে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রফিকুল ইসলাম বলেন, ওই সম্পত্তি গত ১০০ বছর ধরেই তাদের দখলে রয়েছে। জমির কাগজপত্রও তাদের। প্রতিপক্ষ কাগজমূলে জমির দাবিদার তা নিয়ে বসতে বলেছিলাম। কিন্তু তারা তা না করে হামলা চালায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে সারিয়াকান্দি থানায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কসবায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু