ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫১ সকাল

বিজয় দিবসে আরেকটি জয় নারী ক্রিকেট দলের

বিজয় দিবসে আরেকটি জয় নারী ক্রিকেট দলের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিজয় দিবসের আনন্দ দ্বিগুণ করেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজ সকালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর এবার বয়সভিত্তিক ক্রিকেটে জয় এনেছে নারীদের ক্রিকেট দলও। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে তারা। 

মায়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির বাগড়ায় ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। তাতে টস হেরে বাংলাদেশ তুলতে পারে ৯ উইকেটে ১২২ রান। সর্বোচ্চ ২৫ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন সাতে ব্যাট করতে নামা সাদিয়া আক্তার। জবাবে শুরুটা খারাপ ছিল না লঙ্কানদের। ৭ ওভারে ২ উইকেটে ৪৭ রান যোগ করে তারা। সেখান থেকে লাল-সবুজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় লঙ্কানদের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৯৪ রানে থেমেছে শ্রীলঙ্কা। অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি উইকেট নিয়েছেন। নিশিতা আক্তার নিয়েছেন দুটি।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল

‘মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে’, শোচনীয় পরাজয়ের পর মার্করাম