ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ পিএম

বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান

পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।

ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে উল্লেখ করে সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এ ছাড়াও স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন

এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মশালার আমন্ত্রণ জানিয়ে মার্কিন গবেষককে আটক করল চীন, বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

ময়মনসিংহ মেডিকেলে আগুন : আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের

ভিএআরের ভুলে আবারও প্রশ্নের মুখে প্রিমিয়ার লিগ