ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫১ সকাল

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি আভাস পাওয়া গেছে। এর ফলে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। 

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এমন অবস্থায় সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তরের জেলা পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে যে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

তবে আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও পরবর্তী সময়ে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। আর এই সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

হরমুজ প্রণালী কেন এতো গুরুত্বপূর্ণ?

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা

অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণ 'অবিশ্বাস্যরকম ভুল কৌশল': তুরস্ক

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা