ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:১১ পিএম

হাসিনা সরকারের শেষ ৫ বছরে দৈনিক গড়ে ৯ খুন

সংগৃহীত,হাসিনা সরকারের শেষ ৫ বছরে দৈনিক গড়ে ৯ খুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে ঢাকাসহ সারা দেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। গড়ে প্রতিদিন ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ্যে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্যে আনে।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১টি। এমনকি করোনা অতিমারির সময় ২০২০ সালেও প্রায় সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম