ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০১:০৭ পিএম

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১২

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১২, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর : আল-জাজিরা

স্থানীয় গভর্নর ইভান ফেডরভ বলেন, শুক্রবারের হামলায় একটি গাড়ির গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন ধরে যায়। টেলিগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় সেখানে আগুন জ্বলছে। তাছাড়া আহতদের মধ্যে চার ও এগারো বছর বয়সী দুই শিশু রয়েছে বলেও জানান তিনি। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাছাড়া শীতের শুরুতে হামলা জোরালো করেছে মস্কো।

আরও পড়ুন

শুক্রবার (৬ ডিসেম্বর) ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় গর্ভনর জানিয়েছেন, এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। সেখানের জরুরি সার্ভিস জানিয়েছে, ১৬ জন আহতের মধ্যে একজন শিশু রয়েছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ উদ্ধার এক সপ্তাহেও খোলেনি রহস্যের জট

রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

জাকির নায়েকের সঙ্গে আজহারীর সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’

হোটেল নয়, যেন পুরোনো বগুড়ার এক টুকরো ইতিহাস!

মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে বিলাসিতার কোন ছাপ নেই : শিক্ষামন্ত্রী

আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবো :গণেশ চন্দ্র