ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৬ দুপুর

ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিয়েছেন তৃপ্তি

ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিয়েছেন তৃপ্তি

‘অ্যানিমেল’ ছবির সাফল্যের পর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির। নেটিজেনদের কাছ থেকে পান জাতীয় ক্রাশের তকমা। পরের ছবিগুলোর মাধ্যমে দর্শকের মধ্যে আলোচনা তৈরি হয় তাকে নিয়ে। এবারে দেখা গেল, জনপ্রিয়তায় বলিউড বাদশা শাহরুখ খানসহ অনেককে পেছনে ফেলে দিলেন বলিউডের নবতারকা তৃপ্তি দিমরি।

কেবল শাহরুখ নয়, আলিয়া, দীপিকা, ঐশ্বরিয়ার কাছ থেকে তিনি কেড়ে নিয়েছেন সেরার মুকুট! আইএমডিবির তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিয়েছেন তৃপ্তি। শুধু উল্লেখিত ওই তারকারাই নন, তৃপ্তি পেছনে ফেলেছেন দক্ষিণী তারকা সামান্থাকেও। সম্প্রতি, প্রকাশিত হয় আইএমডিবির সেরা ১০ জন জনপ্রিয় তারকার তালিকা, যার শীর্ষে আছেন তৃপ্তি। বলা চলে, এর মাধ্যমে তার ক্যারিয়ারের মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক।

অ্যানিমেল ছবির পর থেকে তৃপ্তির ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বাড়তে শুরু করে। আলোচনায় আসে ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে তার সম্পর্ক। তারকার মতোই সেসব গুজব-গুঞ্জনে কান দেন না তৃপ্তি। কাজকে সঙ্গী করে তিনি এগিয়ে যাচ্ছেন নিজের লক্ষ্যের দিকে। সেসব কাজ কথা বলতে শুরু করেছে।

আরও পড়ুন

শিগগিরই তৃপ্তিকে দেখা যাবে শাজিয়া ইকবালের পরিচালনায় ‘ধড়ক-২’ ছবিতে। এখানে তার নায়ক সিদ্ধান্ত চতুর্বেদী। দুই ভিন্ন মেরুর মানুষের প্রেমকাহিনি দেখা যাবে এই ছবির গল্পে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাতবাড়ীয়া পদ্মা নদীর পাড়ে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র

বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পলিথিন কর্তন কাজের উদ্বোধন

নাটোরে ৭ বছরের শিশুর নামে ‘হত্যা চেষ্ট’ মামলা, আদালতে জামিন, নথিপত্রে ২১, বাস্তবে ১ম শ্রেণির ছাত্র

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

বগুড়ায় বেদে শাকিল হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত