ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫ দুপুর

 প্রেম নিয়ে মুখ খুললেন সাফা কবির!

 প্রেম নিয়ে মুখ খুললেন সাফা কবির!, ছবি: প্রতিকী

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফার প্রেম-ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না। তাই বলে দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না। কার সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী? কবে বিয়ে করছেন? এসব প্রশ্নের মুখে হরহামেশাই পড়তে হয় তাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বলেন, তিনি প্রেম করছেন, সেটি নিজের কাজের সঙ্গে। আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। এ অভিনেত্রী বলেন, অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই-আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবব যে...অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই।’

সাফা কবির বলেন, পরিবার-বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে, আবার কখনো পারিবারের ভালোবাসার মানুষ থেকে আসতে পারে।

আরও পড়ুন

তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব-আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’ বিয়ে করতে চাইলেও আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই বলে জানান সাফা কবির। তিনি বলেন, সত্যিই আমি বিয়েতে এখন ফোকাসড নই। এ জন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। 

এ অভিনেত্রী বলেন, আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। সত্যিই বলতে- যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়, তখন মনে হয়, আমার তো বিয়ে করা উচিত। কারণ বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। এটা ছাড়া বিশ্বাস করেন, আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না। সাফা কবির বলেন, দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রমী গল্পের কাজ করছি। সামনের ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার লিচুতলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে গুরুতর আহত

দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের বৈদ্যুতিক তার কেটে নিয়েছে চোরেরা

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া  

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, লাগবে না স্টল ভাড়া

আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান