ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৪ সকাল

ফিজি সরকার নিহত রায়হানকে ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে 

ফিজি সরকার নিহত রায়হানকে ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে , ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় নিহত বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার।মঙ্গলবার (৩ ডিসেম্বর) ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দুর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লাখ ৫০ হাজার টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে। এ অর্থ নিহত রায়হানের বাবাকে দেওয়া হবে।  রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিয় পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। সেসময় বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে। 

আরও পড়ুন

মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট