ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৪, ১০:১৫ রাত

বগুড়ার ধুনটে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম ব্যবসায়ী গ্রেপ্তার, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় এক রিকশা চালককে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাল হোসেন (৪৬) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল হোসেন উপজেলার চিকাশি-মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। সে পেশায় আদম ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশা চালকের স্ত্রী। রিকশা চালককে অল্প টাকায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর ওই বাড়িতে যাতায়াত করে আদম ব্যবসায়ী দুলাল হোসেন। এক পর্যায়ে রিকশা চালক ও তার স্ত্রীর সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।

এ অবস্থায় দুলাল হোসেন ওই রিকশা চালককে বিদেশে পাঠানোর কাগজপত্র তৈরির কথা বলে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয়। এ সুযোগে ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টায় দুলাল হোসেন আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীতে ওই রিকশা চালকের বাড়িতে যায়।

আরও পড়ুন

এসময় ওই বাড়িতে অন্য কোন লোকজন না থাকায় দুলাল হোসেন চাকুর ভয় দেখিয়ে রিকশা চালকের স্ত্রীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে দুলাল হোসেন সটকে পড়ে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে আজ সোমবার (২ ডিসেম্বর) মামলাটি রেকর্ড করে অভিযান চালিয়ে একমাত্র আসামি দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ভোট দিয়েছেন বা দেননি- সরকারের কাছে সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায়: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বগুড়ার শাজাহানপুরে ছেলে জেলে থাকায় বাবার আত্মহত্যা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার সোনাতলায় ইটবাহী ট্রলির চাপায় গৃহবধূ নিহত

১৬ মার্চ পবিত্র লাইলাতুল কদর