ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৮ রাত

টঙ্গীর জোড় ইজতেমায় আরো ৩ মুসুল্লির মৃত্যু

টঙ্গীর জোড় ইজতেমায় আরো ৩ মুসুল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমায় অংশ নেওয়া আরো তিন মুসুল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে জোড় ইজতেমায় চারজন মুসল্লির মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (২ ডিসেম্বর) রাতে তিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জোড় ইজতেমার আয়োজক শুরা-ই নেজাম মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। 

মৃতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮) এবং সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫)।

 

মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, গতকাল রবিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে হায়দার আলীকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউসার আলী নামে আরও একজন মারা গেছেন। জোড়া ইজতেমার চতুর্থ দিন আমল করার সময় শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে ছেলের মাধ্যমে তাকে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

আরও পড়ুন

এর আগে গত শুক্রবার আছরের নামাজের পর ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামে আব্দুল হামিদ মাতাব্বের ছেলে আব্দুল হাকিম আকন্দ (৭২) মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

প্রসঙ্গত, টঙ্গীতে তুরাগ নদের তীরে গত শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের নামাজের পর শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আগামী (৩ ডিসেম্বর) মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে এই ইজতেমার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরাও আপনার মতো ঝামেলাহীন এনআইডি পেতে চাই’- তারেক রহমানকে এক শিক্ষার্থী

বিসিবি’র স্বপদে ফিরলেন পরিচালক নাজমুল

তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন : মির্জা ফখরুল

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের পথে যুক্তরাষ্ট্র

বার্সাকে টপকে শীর্ষে ফিরলো রিয়াল

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক