ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৪ ০৬:০১ পিএম

টেকনাফে সমুদ্র সৈকতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

টেকনাফে সমুদ্র সৈকতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ সমুদ্র সৈকতে ভেসে এসেছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

 

নিহত জেলের নাম হেলাল উদ্দিন (২৭)। তিনি সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হেলাল উদ্দিন ও আরেক জেলে একটি টানা জালের নৌকায় সাগরে মাছ ধরতে যান। গভীর সাগরে বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে গেলে হেলাল উদ্দিন নিখোঁজ হন। 

আরও পড়ুন

নৌকার মালিক এনাম উল্লাহ জানান, দুর্ঘটনার পর থেকে স্থানীয় জেলে এবং কোস্ট গার্ড সদস্যরা সারা রাত উদ্ধার অভিযান চালালেও হেলালকে পাওয়া যায়নি। পরে ভোরে পশ্চিমপাড়া সৈকতে তার লাশ ভেসে আসে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজাহরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

১

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

২

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৩

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৪

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৫

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

৬