ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০২:১৯ পিএম

বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল করে অধ্যাদেশ জারি

বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল করে অধ্যাদেশ জারি, ছবি: সংগৃহীত

‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।এর আগে গত ২০ নভেম্বর ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ২০১০ সালের আইনটি বাতিল করা হলেও ওই আইনের অধীনে হওয়া চুক্তি বাতিল হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া এ আইনের অধীনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার এসে আইনটি স্থগিত করে। অধ্যাদেশ অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ধারা-৬ এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি হয়েছে।’

গত ১৪ নভেম্বর ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর ধারা ৬(২) ও ধারা ৯ হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা রাজনীতি করে তাদেরকে আপনারা দৌড়ানির উপরে রাখবেন - নাসীরুদ্দীন পাটওয়ারী

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রান গেল মাদরাসাছাত্রীর

আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না: বাঁধন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত