ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪, ০২:৪০ দুপুর

চুয়াডাঙ্গার দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে যুবদল নেতা সেলিম মেহফুজ মিল্টনকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আরও পড়ুন

জানা গেছে, মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদককারবারি, অবৈধ অস্ত্র, অগ্নি সংযোগের দায়ে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (২৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল। পরে তার বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ জানান, গ্রেফতার মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনা ট্রাস্টে অফিসার পদে চাকরির সুযোগ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান 

৫০ কর্মী নেবে ওয়ালটন, এসএসসি পাসেই আবেদন

হত্যা মামলায় শেখ হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

দায়িত্ব পালনে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ঢাবি শিবিরের