ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ০৩:২৪ দুপুর

খিলগাঁওয়ে ছুরিকাঘাতে বোন নিহত, ভাই আটক

খিলগাঁওয়ে ছুরিকাঘাতে বোন নিহত, ভাই আটক

রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক সালামকে (৪০) আটক করেছে পুলিশ।

 

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পশ্চিম নবীনবাগ ২৬৫/খ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত রুমিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, তিন ছেলের জননী রুমি। ২-৩ বছর আগে তার স্বামী জহির অন্য একটি বিয়ে তাদের ছেড়ে চলে যায়। এরপর থেকে ৩ ছেলেকে নিয়ে নবীনবাগে বাবার বাসায় থাকত। অন্যের বাসায় কাজ করত রুমি।

ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার জানান, তার স্বামী সালাম আগে অটোরিকশা চালালেও বর্তমানে বেকার। কোন কাজই করে না সে। এছাড়া নিয়মিত মাদকসেবন করে। এ নিয়েই প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম স্ত্রী জুলেখাকে প্রচন্ড মারধর করেন। তখন তার পরিবার  বিষয়টি মীমাংসা করে এবং সালাম আর নেশা করবে না প্রতিজ্ঞা করে।

আরও পড়ুন

তিনি জানান, এরপরও সে কোন কাজ করে না। দুইদিন ধরে তাদের বাসায় কোন বাজার নেই। এ নিয়ে আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ছেলে মেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবে বলে জানায়। তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করে। বড় ভাই বাবুলকে বলে তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করে এবং বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী চলে যাবেই। এই কথা বলাতে ঘর থেকে ধারাল ছুরি এনে বড় ভাই বাবুলকে আঘাত করে সালাম। এটি দেখে ফেরাতে যায় ছোট বোন রুমি। তখন রুমির পিঠেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় রুমি ও বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত মো. বাবুল জানান, তার কাছে সালাম এসে বলে তার স্ত্রীকে আটকাতে। সে যেন বাবার বাড়িতে চলে না যায়। তার এই কথা না শোনায় তাকে সালামকে প্রথমে আঘাত করে। ফেরাতে গেলে একমাত্র ছোট বোন রুমিকেও আঘাত করেছে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাই তার ছোট বোনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাবুল আহত হয়েছেন। ঘাতক নিহতের ভাই আব্দুস সালামকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী