ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০৬:৪৬ পিএম

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবকের আত্মহত্যা!

মৃত যুবক মো. সাগর মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় কীটনাশক পান করে মো. সাগর মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

মৃত যুবক উপজেলার পৌর সদরের পালপাড়ার মোহাম্মদ জাকির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক মেয়ের সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে অস্বীকার করে এবং সাগরের সাথে খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাগর রাগ করে মঙ্গলবার বিকেলে নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে গিয়ে কীটনাশক পান করেন।

আরও পড়ুন

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাঙ্গরা বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

১

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

২

নাটোরের নলডাঙ্গায় সলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

৪

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

৫

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৬