ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৪৮ পিএম

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, পাস ২১৩৯৭

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, পাস ২১৩৯৭

ঢাকা : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ প্রার্থী। আজ বুধবার (২৭ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন।

প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে।

আরও পড়ুন

গত ২৬ এপ্রিল এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৯ মে প্রকাশ হয় ফলাফল। যাতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বিসিএসসহ কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফলে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসে।

এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের ঘোষণা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি