ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০৫:৩৬ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থান 

মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

আজ বুধবার সকালে (নভেম্বর ২৭, ২০২৪) শহীদ পরিবারের স্বজনদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

রাজধানীর মিরপুর-০২-এর ৬০ ফিট এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

আরও পড়ুন

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, জাতীয়তাবাদী যুবদল নেতা জগলুল পাশা পাভেল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, সেতু, মিসবাহসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ প্রাণহানি, বন্দুকধারীও নিহত

১

কি কারণে কক্সবাজারে গিয়েছিল তাজমিন, রাজু সম্পর্কে যেসব তথ্য জানা যাচ্ছে

২

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: আইএসপিআর

৩

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

৪

বিএনপির সংসদীয় কমিটির সভা বসছে রোববার

৫

ভারতের প্রধানমন্ত্রী সম্বোধন করে আম্বানির কাছে ক্ষমা চাইলেন মাস্ক

৬