ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:৪৭ সকাল

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত, ছবি: সংগৃহীত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

ওই পোস্টে আরও বলা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পর হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। ঘণ্টা দেড়েক পরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। এই জানাজায় মানুষের ঢল নামে। বিকেলে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয় : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুর

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে : চিফ প্রসিকিউটর

পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

২০৩১ পর্যন্ত ফিফা সভাপতি থাকছেন ইনফান্তিনো

টানা ষষ্ঠ হারে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ চেলসির