ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০১:১১ পিএম

ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে সরে এলো পিটিআই

ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে সরে এলো পিটিআই, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তেহরিক-ই-ইনসাফ। এ জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে সরকারের বাধায় দলটির এই যাত্রায় ধীর গতি আসে। সবশেষ ইমরান সমর্থকরা ২৬ নভেম্বর রাতে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলেও সরকারের অনড় অবস্থানের কারণে পিছু হাঁটতে হলো।

বুধবার (২৭ নভেম্বর) পিটিআইয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নৃশংস পদক্ষেপের কারণে শান্তিপূর্ণ সামবেশ আপাতত স্থগিত করা হলো। ইমরান খানের পরবর্তী দিকনির্দেশনা অনুযায়ী ভবিষৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি।

এর আগে, পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ইসলামাবাদের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করে। পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মিন্টুকে কুষ্টিয়ায় হত্যার অভিযোগ সাড়ে ৭ বছর পর মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে

১

বডিবিল্ডিং কখন জায়েজ কখন নাজায়েজ? জানুন শরয়ী বিধান

২

হুতিদের হামলার পর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

৩

বগুড়ার সারিয়াকান্দিতে রাতের আঁধারে কৃষকের বসতবাড়িতে আগুন

৪

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ জাতিসংঘের অর্থবহ সংস্কার সমর্থন করে

৫

যারা জামায়াতকে ভোট দিয়েছেন তারা এখন আফসোস করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৬