ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৪ ১০:২৬ এএম

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন, ছবি: সংগৃহীত

আইন আদালত ডেস্ক: ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী সাংবাদিক’কে  নিশ্চিত করেছেন।এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে  ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত।

গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের  আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম সিদ্দিকী।

আরও পড়ুন

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকসা চলাচল বন্ধ চাওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

১

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী

২

এবার জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো!

৩

বিএনপি’র এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

গাজায় হামলা চালিয়ে সাংবাদিকসহ আটজনকে হত্যা করল ইসরায়েল

৫

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না : অর্থমন্ত্রী

৬