ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৪, ০৫:৪৫ সকাল

শরীয়তপুরে খেলতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

  শরীয়তপুরে খেলতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  শরীয়তপুরে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ডোবার পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে সোহান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঘটে এ ঘটনা। নিহত সোহান ওই এলাকার রিপন কোতোয়ালের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এসময় সে খেলতে খেলতে ডোবার পাশে চলে যায়। কোনো এক সময় পড়ে যায় পানিতে। এদিকে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাকে ডোবার পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি বেদনাদায়ক। এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ