ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৪ ০৫:১৪ পিএম

ফতুল্লায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

ফতুল্লায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, নিহতের বয়স ৪৫ থেকে ৪৮ হবে। পড়নে রয়েছে লাল কালো চেক হাফ হাতা গেঞ্জি আর সাদা পায়জামা। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শিক্ষকদের ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী 

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আমরা বেঁচে থাকতে গণরুম-গেস্টরুম কালচার ফিরে আসতে দিবো না : সাদিক কায়েম