ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৪ ১২:৩৮ পিএম

সাভারে নার্সারি থেকে অজ্ঞাত তরুণীর ৪ খণ্ডিত মরদেহ উদ্ধার

সাভারে নার্সারি থেকে অজ্ঞাত তরুণীর ৪ খণ্ডিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের তরুণীর (২১) মাথা ও হাত বিচ্ছিন্ন চার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।

পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারিতে মালিরা গাছে পানি দিতে যায়। তখন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা।

আরও পড়ুন

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। তার বিচ্ছিন্ন হাত এবং মাথা একটি বস্তার ভেতর পাওয়া যায়। তবে কে বা কারা ওই তরুণীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। 

এছাড়া ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম-ডেঙ্গুর মাঝখানে দেশের স্বাস্থ্যব্যবস্থা

১

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনার জন্যই

২

বক্স অফিসে ঝড় তুলছে রণবীর-যশের ‘রামায়ণ’

৩

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

৪

ভরিতে ২,৭৪১ টাকা কমলো সোনার দাম

৫

সাফ চ্যাম্পিয়নশিপ : রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

৬