ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৪ ১১:৫০ এএম

নারায়ণগঞ্জে গ্যাস সংযোগ নেওয়ার সময় ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস সংযোগ নেওয়ার সময় ৭ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।

প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া জানান, কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে  তিতাস গ্যাস লাইন সংযোগ নেওয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণ হয়। 

আরও পড়ুন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি ৪ জন শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষকের ওপর হামলা : অভিযুক্তকে বহিস্কার, মামলার প্রস্তুতি 

১

৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

২

মাত্র ৩৬ বছর বয়সেই পরপারে জিম্বাবুইয়ান আম্পায়ার

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার : জাহেদ উর রহমান

৪

অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা

৫

হরমুজ দিয়ে চলাচলের চেষ্টা, ইরানের হামলায় জাহাজে ভয়াবহ আগুন

৬