ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৪ ০১:২৬ পিএম

টেকনাফে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ নারী আটক

টেকনাফে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ নারী আটক

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বিজিবি চেকপোস্ট বসিয়ে কক্সবাজারগামী পালকি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ রায়লা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। 

আটক রায়লা বেগম টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মৃত তৈয়ব গোলালের মেয়ে। 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসে থাকা এক নারী যাত্রীর (৫৫) আচরণ সন্দেহজনক মনে হয়। পরে চেকপোস্টে কর্তব্যরত নারী বিজিবি সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। তল্লাশিকালে তার হাতে থাকা নাস্তার ব্যাগে অভিনব কায়দায় লুকানো ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক নারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে সীমান্তহত্যা-পুশইন বন্ধ করুন

অলিম্পিকে চাকরির সুযোগ, ২৫ বছর হলেই আবেদন

ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, কর্মস্থল চট্টগ্রাম

সাতক্ষীরায় ফি‌র‌লো কলকাতার হোটেলে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ

দ্রুতই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ইসি