ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৪, ০২:৫৪ দুপুর

জিয়া অরফানেজ ট্রাস্ট’র কোন টাকা আত্মসাৎ হয়নি : দুদক আইনজীবী

জিয়া অরফানেজ ট্রাস্ট’র কোন টাকা আত্মসাৎ হয়নি : দুদক আইনজীবী, ছবি: সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট’র কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি বলেই সর্বোচ্চ আদালতকে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান। অথচ দুদক’র এ সংক্রান্ত দুর্নীতির মামলাতেই ১০ বছরের সাজা ও ২৫ মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আজ রোববার ( ১০ নভেম্বর) সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিতে দুদক’র আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কেউ তা আত্মসাৎ করেনি। এসময় আদালতে এ মামলায় খালেদা জিয়ার দেওয়া ১৫০ পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলীল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়। 

আরও পড়ুন

আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী। এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে প্রথমে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্ট সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে ১০ বছর কারাদণ্ডের রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটে জরুরি চিকিৎসা সেবায় থাকবে রেড ক্রিসেন্ট: ইসি

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা দুর্বৃত্তদের

ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ