ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৪ ০১:৪৬ পিএম

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প সাক্ষাত

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প সাক্ষাত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিনীদের প্রায় আড়াইশ’ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের পর দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আগামী বুধবার হোয়াইট হাউসে যাবেন এবং সেদিনই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হবে। রোববার (১০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার একজন মুখপাত্র জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে ট্রাম্প আসবেন এবং প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন। হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আগেই সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬