ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪ ০৪:৪৮ পিএম

দ্বিতীয় বারেরমত হোয়াইট হাউজে ট্রাম্প

দ্বিতীয় বারেরমত হোয়াইট হাউজে ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে মার্কিন বার্তাসংস্থা এপি। বাংলাদেশ সময় বুধবার ৪টা ৩০ মিনিট পর্যন্ত এপি’র ভোট গণনা শেষে রিপাবলিকান প্রার্থী পেতে যাচ্ছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। ইতোমধ্যে ট্রাম্প নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্পে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৪টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

জয় ঘোষণা করে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে সিনেট পুনরুদ্ধার করেছে। তিনি আরও বলেছেন, এটি আমেরিকার সুবর্ণ যুগ। যা আমেরিকাকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে। ট্রাম্প ঘোষণা দেন, আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি।২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল তাকে।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে আর্টসেলসহ এক ঝাঁক ব‍্যান্ড : কেমন উপভোগ করলেন দর্শকরা?

১

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৩

লালমনিরহাটের সব সীমান্তে নিরাপত্তা জোরদার

৪

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী আটক

৫

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬