ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪ ০৪:৩৮ পিএম

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি শনাক্ত করবে এআই

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি শনাক্ত করবে এআই, ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হৃদরোগের কতখানি ঝুঁকিতে রয়েছেন আপনি? কতদিন পর বন্ধ হয়ে যেতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া-তার ইঙ্গিত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ক্যালকুলেটর। একটি বিশেষ এআই টুল ব্যবহার করে এই পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে একটি গবেষণায়। ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।

গবেষণায় জানানো হয়েছে, এআইয়ের সাহায্য নিয়ে হওয়া ইসিজির সাহায্যে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি মাপা যাবে। যদিও এই পরিকাঠামো এখনো প্রতিদিনের চিকিৎসা পরিষেবায় ব্যবহার করা হচ্ছে না।এই প্রযুক্তির নাম এআই-ইসিজি রিস্ক ইস্টিমেটর (এআইআরই)। এর আগে এআই-ইসিজি‘র যে যে সুবিধা পাওয়া যেত না, নতুন এই টুলে সেগুলো আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।

যেভাবে কাজ করবে এই প্রযুক্তি?

গবেষকরা জানিয়েছেন, এক লাখ ৮৯ হাজার ৫৩৯ জন রোগীর ১.১৬ মিলিয়ন ইসিজির রিপোর্টের তথ্যভাণ্ডারের মাধ্যমে এআইআরই টুলকে শেখানো হয়েছে। গবেষকরা দাবি করেছেন, এই প্রযুক্তি অন্তত ৭৬ শতাংশ ক্ষেত্রে ভবিষ্য়তে হতে চলা হার্ট রিদম সংক্রান্ত সমস্যা বুঝতে পারছে। অন্যদিকে ১০টির মধ্যে সাতটি ক্ষেত্রেই ধমনী সরু হয়ে রক্ত চলাচল সংক্রান্ত সমস্যা আগেভাগে বুঝতে পারছে। এই টুলকে ইতিমধ্যেই এআই ডেথ ক্যালকুলেটর বলেও ডাকা হচ্ছে।

আরও পড়ুন

গবেষকরা জানিয়েছেন, এখন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারের চোখেও যে বিপদের আশঙ্কা এড়িয়ে যেতে পারে, এই এআইআরই সেটাও বুঝে সতর্ক করতে পারবে। হৃদরোগ সংক্রান্ত সমস্য়া বা ঝুঁকির কথা আগেভাগে জানতে পারলে তা ঠেকানো অনেক সহজ হবে।যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে দুইটি হাসপাতালে ট্রায়াল চলবে এআইআরই-এর। ২০২৫ সালের মাঝামাঝি থেকে শুরু হবে এটি। 

গবেষকরা মনে করছেন, আগামী পাঁচ বছরের মধ্যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে এই টুল সার্বিকভাবে ব্যবহার করা হতে পারে। যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য-এর ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ারের হৃদরোগ বিশেষজ্ঞ ফু সিয়ং বলেছেন, ‘হাসপাতালে যত রোগীর ইসিজি হবে তাদের সবাইকে এই মডেলের মধ্যে ফেলাই লক্ষ্য রয়েছে। এর ফলে ঝুঁকির পুরোটা আমাদের নজরে আসবে। আমরা রোগ আটকানোর জন্য দ্রুত পদক্ষেপ করতে পারব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে নড়েবড়ে সাঁকোর ওপর দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে ১০ বছর পাখিদের খাওয়াচ্ছেন ব্যবসায়ী বুদ্ধ

বগুড়ার ধুনটে বেকারী কারখানায় বিএসটিআই’র জরিমানা

নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পাবনার চাটমোহর প্রেস ক্লাবের নির্বাচনে টুকুন সভাপতি, কিংশুক সম্পাদক