ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪ ০৩:১৭ পিএম

কুয়াকাটায় বিম ধসে ২ সাটার মিস্ত্রির মৃত্যু

কুয়াকাটায় বিম ধসে ২ সাটার মিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় একটি দোকানের বিম ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (৪২) ও মৃত হাকিম আলীর ছেলে কামাল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শ্রমিক কেরানীপাড়ার উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরনো সাটার খুলতে গেলে দোকানের বিম ধসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথ পয়েন্টে ভবন থেকে লাফ দেওয়া কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রথমবারের মত ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

পাঁচ-দশজনের স্বার্থে পুরো দলের বদনাম সরকার মেনে নেবে না: আইনমন্ত্রী

সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার : আইনমন্ত্রী

হবিগঞ্জে জমির আগাছা পরিষ্কার করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই