ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪, ০১:২৪ দুপুর

ঝিনাইদহে দুই আলমসাধুর মখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে দুই আলমসাধুর মখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:   ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার ঘোষপাড়ায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে  দুই আলমসাধুর (তিন চাকার যানবাহন) মুখোমুখি সংঘর্ষে একটির চালক শের আলী (৫৫) নিহত হয়েছেন।  

সোমবার (৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর এলাকার বাসিন্দা।  

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সোমবার ভোরে শের আলী আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঘোষপাড়ায় আরেকটি আলমসাধুর সঙ্গে শের আলীর আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শের আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

কোরআনের আলোকে শাসকের গুণাবলি

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন সাত্তার পাটোয়ারী

ডায়াবেটিসে রোজা রাখা যাদের জন্য ঝুঁকিপূর্ণ