ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:১৭ সকাল

রাজধানীর বংশালে ফুলবাড়ীয়ায় ২৫টি ককটেল উদ্ধার

রাজধানীর বংশালে ফুলবাড়ীয়ায় ২৫টি ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক:  রাজধানীর বংশাল থানার ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রোববার (৩ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বংশালের ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। 

আরও পড়ুন

তিনি আরও জানান, পরে ককটেল সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১টায় তারা ঘটনাস্থলে আসে। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

থানা সূত্রে জানা যায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পুকুরে মিললো নবজাতকের গলাকাটা মরদেহ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪১৩ রানে

সাতক্ষীরায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার

টালবাহানা করে জুলাইসনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ