ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৪ ০৭:০৫ পিএম

অ্যামাজন প্রাইমে বাংলাদেশের ‘কাজল’

অ্যামাজন প্রাইমে বাংলাদেশের ‘কাজল’

গ্লোবাল ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইমে উঠছে বাংলাদেশি নাটক ‘কাজল’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮শে অক্টোবর থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে নাটকটি। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প।

নির্মাতা রাজ মনে করেন, ‘দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।’ ‘কাজল’ নাটকে রয়েছে ‘মামণি’ নামে একটি গান। এটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। গীতিকবি জনি হক বলেন, ‘নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন অ্যামাজনে উঠল! এটা অত্যন্ত সুখকর বিষয়। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটকটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন, গানটিও শুনতে পারেন। কথা দিচ্ছি, ভালো লাগবে।’

গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ফেব্রয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’। প্রসঙ্গত, এর আগে অ্যামাজন প্রাইমে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন- অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি

১

‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের

২

নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪

৩

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে শ্রদ্ধা জানালেন রোনালদো

৪

লেবাননের হিজবুল্লাহকে ২ হাজার ৪৬৩ কোটি টাকা সহায়তা দিল ইরান

৫

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

৬