ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৪, ১০:৪২ দুপুর

রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর মুগদার মানিকনগরের পুরাতন ছয়তলা রোডে  একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাইম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে। তার বাবার নাম মোশারেফ।
হাসপাতালে নাইমকে নিয়ে আসা তার বড় ভাই মো. মিরাজ জানান, তারা এক সঙ্গে রাজমিস্ত্রীর কাজ করেন। মানিকনগরের ভবনটি নির্মাণের শুরু থেকে সেখানে তারা কাজ করছিলেন। তারা থাকেন মানিকনগরের পুকুরপাড় এলাকায়।

তিনি জানান, সকাল থেকে ৭ম তলায় দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে নাস্তা খেয়ে তারা দুই ভাই ৭ম তলায় ওঠার কিছুক্ষণ পর জানালার ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান নাইম। তবে কীভাবে সেখান থেকে নাইম নিচে পড়েছেন এটি দেখেননি মিরাজ।

আরও পড়ুন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাইমের মরদেহ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী দিনগুলো বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা