ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২২ বিকাল

ভারতে মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, ৭ আরোহীর সবাই নিহত

ছবি: সংগৃহীত, ভারতে মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, ৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্কভারতে আকাশপথে ফের ভয়াবহ দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে ভেঙে পড়েছে। বিমানটিতে মোট সাতজন ছিলেন। শেষ খবর অনুযায়ী, সাতজনেরই মৃত্যু হয়েছে।

বিমানটি ছিল বিচক্রাফট সি-৯০ মডেলের। এটি পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ২৩ মিনিট পর সেটির সঙ্গে রাডার ও এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, কলকাতার সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মাঝামাঝি কোথাও দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

বিমানে ছিলেন দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ। এছাড়া ছিলেন এক রোগী, দুইজন সহকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।

জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি তদন্তে নামছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক

হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

রুমিন ফারহানার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা

পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান

বান্দরবানে সেনা অভিযান, অস্ত্রসহ গুলিবিদ্ধ জেএসএস সদস্য আটক

ভারতে মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, ৭ আরোহীর সবাই নিহত