ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৫ ০২:৫২ পিএম

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হাবিবা (৪) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় ওই শিশুর পিতা নুর ইসলাম (৪০) এবং সাজ্জাদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা হাওয়া ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই উপজেলার পার করফা গ্রামের বাসিন্দা।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নুর ইসলাম তার শিশু কন্যা হাবিবা ও সাজ্জাদ নামে আরেক যুবক মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি পার করফা যাচ্ছিল প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা হাওয়া ভাটা এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী এসি বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হাবিবা নিহত হন। বাকিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ে পারবেন না: মমতা

ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করল মরক্কো