ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ০৭:০৭ পিএম

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে মহিলা মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে মহিলা মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা ইসলাম অমিশা (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হালিমা ইসলাম অমিশা উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে ও হযরত খাদিজা (রা.) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসার  শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় হালিমা। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যমুনার তীরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অটোচালক গ্রেফতার

১

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জন গ্রেফতার

২

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, দিলেন যেসব নির্দেশনা

৩

বগুড়ায় পুলিশের আশ্বাসে বিক্ষো’ভ মিছিল স্থগিত করলো এনসিপি

৪

বগুড়ায় শিক্ষককে মারপিট মামলায় অভিযুক্ত ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ

৫

উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস করা হবে না : প্রতিমন্ত্রী পুতুল

৬