ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৫ ০৩:১০ পিএম

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় প্রজন্ম লীগ নেতা রাসেল গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় প্রজন্ম লীগ নেতা রাসেল গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় রাসেল ইসলাম (২৮) নামে উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাসেল ইসলাম ধুনট পৌর এলাকার সদর পাড়ার আব্দুস ছালামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। রাসেল ইসলাম ওই মামলার অজ্ঞতনামা আসামি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতাল ১৫শ’ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত

বগুড়ার সান্তাহারে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীদের কৌশলে আগাম প্রচারণা

বগুড়া মহানগর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজের নামে আর শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সচিবকে প্রতিমন্ত্রীর ডিও লেটার

ব্রাজিলের ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল