ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:৪২ দুপুর

ভারতের বিএসএফ জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স

পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পিকে সিং

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এরপর তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে।

 

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (বুধবার) ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত, ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। তখন পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।

আরও পড়ুন

এদিকে, আলোচনার মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ হামলা হয়। এতে ২৬ জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি ব্যবস্থা নেয়। এর জবাবে পাকিস্তানও আজ বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে। আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতর বিএসএফ জওয়ান আটক হওয়ার ঘটনা ঘটে গেল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলছে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি, থাকছেন ১২শ’ দেশি-বিদেশি অতিথি

টটেনহ্যামের দায়িত্বে ইগর টিউডর

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত

মাঠে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ