ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০ পিএম

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কাশ্মীরের পহেলগাম হামলার নিন্দা জানিয়েছিলেন ভারত ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এবার গম্ভীরকে হত্যার হুমকি পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন।

ভারতের কোচ গম্ভীরকে ইমেইলে হুমকির বার্তা পাঠায় সংগঠনটি। গম্ভীর যেই ইমেইল পেয়েছেন সেখানে লেখা ছিল, ‘আই কিল ইউ।’ অর্থাৎ আমি তোমাকে হত্যা করব। ইতিমধ্যেই ওই ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছেন গম্ভীর। পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভারতীয় দলের হেডকোচ। দিল্লি পুলিশ এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ মনে করছে, ভারতের প্রধান কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি সাবেক বিজেপি সাংসদ এবং বর্তমানে বিজেপি’র সদস্য। ফলে সন্ত্রাসবাদীদের টার্গেটে তার নাম থাকা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া এই প্রথম নয়। এর আগেও কয়েকবার খুনের হুমকি পেয়েছেন গম্ভীর। প্রতিবারই হুমকি মেইল এসেছে এই সংগঠনের তরফে। ২০২১ সাল থেকে এই নিয়ে পাঁচবার হুমকি মেইল পেলেন তিনি।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএস কাশ্মীর। জম্মু ও কাশ্মীর, কেরল, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে সক্রিয় ইসলামিক স্টেট। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বিঘা জমির লাউক্ষেত কেটে নষ্টের অভিযোগ

১

গাইবান্ধায় প্রেমিক যুগলের আত্মাহুতি

২

পঞ্চগড়ে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ

৩

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

৪

চলাচলের রাস্তা বন্ধ, চারদিন ধরে অবরুদ্ধ পাঁচ পরিবার

৫

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

৬