ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৫ ০৫:৫১ পিএম

কুয়েটের হল খুলছে আজ, ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুয়েটের হল খুলছে আজ, ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ বুধবার বিকেলে খুলে দেওয়া হচ্ছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সভাটি শুরু হয়। কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদ সভায় সভাপতিত্ব করেছেন।

সভা শেষে উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম চালু এবং ২ মে আবাসিক হলগুলো খোলার কথা ছিল। তবে আজ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হলগুলো বিকেলে খোলা হবে।

আরও পড়ুন

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়।

তবে সিন্ডিকেট সভার সময় প্রশানিক ভবনের সামনে বিক্ষোভ করন শিক্ষার্থীরা । তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিভিন্ন হত্যা মামলায় ৬ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই মটরস, কর্মস্থল ঢাকা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে’ চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

এইচএসসি পাসেই নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ

ডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বেকারস

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজার